ঢাকা
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৪১
logo
প্রকাশিত : ডিসেম্বর ১১, ২০২৫

জমির দলিলে ভুল হলে সংশোধন করার উপায়

জমির দলিল একবার ভুল হয়ে গেলে তা আর সংশোধন করা যায় না—সাধারণ মানুষের মনে এমনই ধারণা রয়েছে। কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল। কারণ জমির দলিলে দাগ নম্বর ভুল হলে সংশোধনের উপায় আছে। তাহলে দলিল সংশোধনের উপায় কি?

দলিল রেজিস্ট্রির পর তাতে দাগ, খতিয়ান, মৌজা ও চৌহদ্দি কিংবা নামের বানানে কোনো প্রকার ভুল ধরা পড়লে তিন বছরের মধ্যে দেওয়ানি আদালতে দলিল সংশোধনের মামলা করতে পারবেন। তিন বছর পর সেই ধরনের মামলা তামাদির কারণে বারিত হয়ে যায়। সে ক্ষেত্রে সংশোধন মামলা করা যায় না।

তবে তখন ঘোষণামূলক মামলা করা যায়। এ ক্ষেত্রে আদালত কর্তৃক প্রদানকৃত মামলার রায়ই হচ্ছে সংশোধিত দলিল। রায়ের ১ কপি আদালত থেকে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারের নিকট পাঠানো হলে সাব-রেজিস্ট্রার ওই রায়ের আলোকে সংশ্লিষ্ট ভলিউম সংশোধন করে নেবেন। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন ৩১ ধারায় নতুন করে আর কোনো দলিল করার প্রয়োজন হবে না।

যে ভুল সংশোধন করলে দলিলের মূল কাঠামো বা সত্ত্বেও কোনো পরিবর্তন ঘটবে না, সেরূপ ভুল সংশোধনের জন্য সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রার বরাবরে আবেদন করা যাবে। এ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। সাব-রেজিস্ট্রার এ ধরনের ছোট-খাটো ভুল সংশোধন করতে পারেন। তবে দলিলের সরকারি নমুনা অনুসরণ করে দলিল তৈরি করা হলে ভুলের সম্ভাবনা অনেক কমে যায়/দলিল একাধিকজনকে দিয়ে প্রুফ রিডিং করালে বড় ধরনের ভুলত্রুটি থাকে না। দক্ষ ও অভিজ্ঞ দলিল লেখক নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। আর বড় কোনো ধরনের ভুলত্রুটি থাকে না। এ ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ দলিল লেখক নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ । তাই আপনার জমির দলিল লেখক তালিকাভুক্ত কিনা তা যাচাই করে নেবেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram