ঢাকা
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৫৬
logo
প্রকাশিত : আগস্ট ২, ২০২৫

ডিএনএ টেস্টে শনাক্ত হবে মরদেহ, পরিবার চাইলে নিতে পারবে গ্রামে

রায়েরবাজার গণকবরে দাফন হওয়া ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের মরদেহগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে শহীদদের পরিবার চাইলে লাশগুলো গ্রামে নিতে পারবেন বলেও জানান তিনি।

শনিবার (২ আগস্ট) রাজধানীর রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন গিয়ে তিনি এসব কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখানে ১০০ জনের ওপরে শহীদের দাফন করা হয়েছে। তাদের অনেককে কিন্তু শনাক্ত করা যায়নি। এগুলো আমাদের চিন্তাভাবনায় আছে। খুব তাড়াতাড়ি আমরা এদের শনাক্ত করার ব্যবস্থা করবো। এতদিন তাদের আত্মীয়-স্বজন অনেকেই কবর থেকে ওঠানো হোক- এটাতে রাজি হননি। এখন তারা রাজি হয়েছেন। যদি তারা সবাই রাজি হয়ে যান তাহলে তাদের মরদেহগুলো আমরা ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করবো। আর কেউ যদি এখান থেকে মরদেহ তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় আমরা সেটাও অ্যালাও করবো।

কতজনের কবর আছে জানতে চাইলে তিনি বলেন, এখানে মোট ১১৪টি কবর আছে।

যারা দেশের জন্য শহীদ হয়েছেন তাদের গণকবরের ইটগুলো ভালো দেওয়া হচ্ছে না জানিয়ে এই বিষয়গুলো প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

এই মরদেহগুলোর পোস্টমর্টেম হয়নি, ডিএনএ টেস্ট হয়নি। এই প্রক্রিয়াগুলো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, যেহেতু ডিএনএ টেস্ট করা হবে সেহেতু মরদেহগুলোর পোস্টমোর্টেম হয়ে যাবে। এটা একটা কমিটির মাধ্যমে হবে। তখন তারা বলতে পারবে এটা কোন প্রক্রিয়ায় হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram