ঢাকা
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:১৭
logo
প্রকাশিত : জুলাই ২, ২০২৫

রাজধানীর টিকাটুলির কেমিক্যাল গুদামে আগুন

রাজধানীর টিকাটুলির একটি কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। । নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

বুধবার (২ জুলাই) সকাল ভোর ৫টায় হাটখোলা রোডের মামুন প্লাজার তৃতীয় তলায় কেমিক্যাল গোডাউনে আগুন আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সকাল ৫টা ৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিটের চেষ্টায় সকাল ৭ টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, ১২ তলা ভবনটির নিচের তিন তলা বাণিজ্যিক কাজে ব্যবহার করা হতো। উপরের বাকি ৮ তলা আবাসিক বাসিন্দাদের নিরাপদে নামিয়ে নিয়ে আসা হয়।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে এখনো কিছু জানা যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহত নেই। আবাসিক ভবনে কেমিক্যালের গোডাউনের অনুমোদন রাজউকের ছিলো কিনা সে বিষয়েও ক্ষতিয়ে দেখবে ফায়ার সার্ভিস।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram