ঢাকা
logo
প্রকাশিত : June 1, 2025

১৪ বছর পর কাজে যোগদান করতে পেরে উল্লসিত ৯৮৮ জন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী উচ্চ আদালতে রায়ের প্রেক্ষিতে ও সিন্ডিকেট সিদ্ধান্ত মোতাবেক প্রায় ১৪ বছর পর কাজে যোগদান করেছেন। কাজে যোগদান করতে পেরে উল্লসিত এসব কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (১ জুন) সকাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসব কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগদান করেন।

জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১ সালের সেপ্টেম্বর মাসে ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী স্বৈরাচার শেখ হাসিনা রোষানালে পরে চাকরিচ্যুত হন। চাকরি হারিয়ে প্রতিবাদ জানালেও তারা চাকরি ফিরে পাননি।

গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয় এসব চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা উচ্চ আদালতের শরণাপন্ন হন। গত ২৭ মে দীর্ঘ শুনানির পর হাইকোর্টের আপিল বিভাগ ৯৮৮ জনকে চাকরির ধারাবাহিকতা রক্ষা করে জেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহালের আদেশ দেন ।

বিগত আর্থিক সুবিধাদির বিষয়ে বিশ্ববিদ্যালয় উপরে ন্যস্ত করে।

এই আদেশের পর ৩০ মে সিন্ডিকেটের সিদ্ধান্তের আলোকে ১ জুন থেকে পরবর্তী দুই মাস পর্যন্ত এসব কর্মকর্তা-কর্মচারীকে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করে। তারই প্রেক্ষিতে আজ সকাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসব কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগদান করেন।

দীর্ঘদিন পরে কর্মস্থলে এসে যোগদান করতে পেরে উল্লাসিত তারা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram