ঢাকা
logo
প্রকাশিত : May 21, 2025

ভোক্তা অধিকারের জব্বারকে ‘মারধর’, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা জানা গেল

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বেশ কয়েকটি অনলাইন প্লাটফর্মে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে দেখা যায়, ব্যস্ত একটি সড়কে কয়েকজন লোক জড়ো হয়ে জাতীয় ভোক্তা অধিকারের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের মতো দেখতে এক ব্যক্তিকে মারধর করছে। তবে প্রকৃত অর্থে ভিডিওর ভুক্তভোগী ওই ব্যক্তি ভোক্তা অধিকারের আলোচিত ওই কর্মকর্তা নন।

বুধবার বেলা ১১টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল। তিনি জানান, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। ছড়িয়ে পড়া ভিডিওটি ভুয়া ও কেবলই গুজব।

ভোক্তা অধিকারের এ কর্মকর্তা বলেন, আমার নাম ব্যবহার করে ছড়িয়ে পড়া ভিডিওটি অনাকাঙ্ক্ষিত এবং এটি ভুয়া সংবাদ। এ ভিডিওর সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

এর আগে ফেসবুকে মো. আব্দুল জব্বার মন্ডল নামে ভুয়া অ্যাকাউন্ট ও পেজ খোলার কারণে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের এ পরিচালক। গত ১ মার্চ রাজধানীর তেজগাঁও থানায় এ সংক্রান্ত জিডি করেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram