ঢাকা
১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৫৪
logo
প্রকাশিত : মে ৩, ২০২৫

নারী অধিকার সংস্কার নিয়ে কিছু সুপারিশ সমর্থনের অযোগ্য: জামায়াত আমির

নারী অধিকার সংস্কার নিয়ে কিছু সুপারিশ করা হয়েছে যা মোটেও সমর্থন যোগ্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩ এপ্রিল) সকালে মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমীর সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর বলেন, কোরআনের বিপক্ষে যায় এমন কোনও সুপারিশ জনগন মানবে না। তাই নারী সংস্কার কমিটি বাতিলের দাবি তোলেন তিনি।

এসময় তিনি বলেন, সংস্কার কার্যক্রম আন্তরিকভাবে করা হলে সরকারঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব। প্রাকৃতিক নানা বিষয় মাথায় রেখে জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি। তবে কোনভাবেই যাতে এপ্রিল পার না হয়।

জাতীয় স্বার্থে দল ও মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে জামায়াত। সংস্কার কাজে সরকারের সহযোগিতা করা হচ্ছে। তবে অনাকাঙ্ক্ষিত কিছু করলে তার প্রতিবাদ করা হবে। তাই সরকারকে জনবিরোধী কোন কাজ না করার আহ্বানও জানান জামায়াত আমির।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram