ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:০৬
logo
প্রকাশিত : এপ্রিল ২৯, ২০২৫

পুলিশ জনরোষের শিকার হয়েছে অবৈধ আদেশ পালন করতে গিয়ে: প্রধান উপদেষ্টা

স্বৈরাচারী শাসনের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী জনরোষের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইনসে তিন দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল। এর কারণে অনেক সৎ পুলিশ সদস্যকে মাশুল দিতে হয়েছে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে পুলিশকে সতর্ক থাকতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষ নারীর প্রতি সহিংসহতা প্রতিরোধে পুলিশ বাহিনীকে শক্তিশালী ভূমিকায় দেখতে চায়। সকল প্রকার শ্রেণী পেশার নারীরা যেকোনো হয়রানির ঘটনায় পুলিশের হটলাইনে ফোন করে সেবা পায়, সেটা নিশ্চিত করবেন।

এছাড়াও, মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মাঠ পর্যায়ে থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের জন্য কাজ করতে হবে। এ কাজটা পুলিশদের করতে হবে।

জাতীর উদ্দেশ্য দেয়া ভাষনে একাধিকবার বলেছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটা যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে হয় অনুষ্ঠিত হয় সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ন।

গত বছরের ১১ জানুয়ারি থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৬২ জন পুলিশ সদস্য এবার বাংলাদেশ পুলিশ পদক পেয়েছেন। প্রধান উপদেষ্টা পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ব্যাজ পরিয়ে দেন। এবার তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহ পালিত হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram