ঢাকা
logo
প্রকাশিত : March 13, 2025

নতুন ৮ উপদেষ্টা নিয়োগের খবর নিয়ে যা জানালেন প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে শপথের জন্য ৮ জনের নামসহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনপত্রটি ভুয়া।

বুধবার (১২ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এমনটি জানিয়েছেন। অনুমোদনপত্রের ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ফেইক এন্ড ফেব্রিকেটেড অর্থাৎ ভুয়া ও বানোয়াট।

ভুয়া ওই অনুমোদন পত্রে বলা হয়, আগামী ২১ মার্চ শুক্রবার মো. ইমরান আলী, ইকবাল করিম ভূঁইয়া, মো. সেলিম হায়দার, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মোসাম্মৎ শামসুন নাহার, মোহাম্মদ আব্দুর রব, ড. মো. তৌহিদুল হাসান, মো. জুলফিকার আজিজকে- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে শপথের জন্য কার্যকর করা হলো। প্রধান উপদেষ্টা আদেশক্রমে- ড. শেখ আব্দুর রশীদ, মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, মন্ত্রিসভা কিংবা উপদেষ্টা পরিষদের সদস্যদের শপথের পরই মূলত প্রজ্ঞাপন জারি হয়। এ ছাড়া এসব নিয়োগ হয় রাষ্ট্রপতির আদেশক্রমে। কিন্তু ভুয়া অনুমোদন পত্রটিতে বলা হয়েছে প্রধান উপদেষ্টার আদেশক্রমে। এটি পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। প্রতারক চক্র এটি তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram