ঢাকা
logo
প্রকাশিত : March 13, 2025

মাগুরার সেই শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, হৃৎস্পন্দন বন্ধ হয়েছে দু’বার

মাগুরায় নির্যাতনের শিকার ৮ বছরের সেই শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) আরও দু’বার তার কার্ডিয়াক অ্যারেস্ট (আকস্মিকভাবে হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়া) হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শিশুটির বিষয়ে প্রেস উইং জানায়, দ্বিতীয়বার কার্ডিয়াক অ্যারেস্ট হলে প্রায় ৩০ মিনিট সিপিআর দেয়ার পর রিভার্স করেছে। এছাড়া শিশুটির ব্রেন ফাংশন করছে না এবং জিসিএস অর্থাৎ কোমা লেভেল এখন ৩; সুস্থ্য মানুষের যা থাকে ১৫।

বর্তমানে শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচে) শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে আছে। তার রক্ত চাপ ও অক্সিজেন লেভেল অনেক কম বলেও জানিয়েছে প্রেস উইং।

উল্লেখ্য, গত পহেলা মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা করেন তার মা। এই মামলায় শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে গ্রেফতারের পর রিমান্ডে নেয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram