ঢাকা
logo
প্রকাশিত : January 21, 2025

ট্রাইব্যুনাল বা বিচারিক আদালতে দোষী সাব্যস্ত হলে নির্বাচন করতে না পারার সুপারিশ

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন থেকে কাউকে দূরে রাখা উদ্দেশ্য নয়। তবে, যারা আন্দোলনে ছাত্র-জনতাকে খুনের মতো গুরুতর অপরাধ করেছে; জনগণ চায় না তারা ক্ষমতায় আসুক। বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল বা বিচারিক আদালতে দোষী সাব্যস্ত হয়েছে এমন কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেই সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনে আরএফইডি টকে এ কথা বলেন ড. বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত ও পরিচ্ছন্ন রাখার সুপারিশ করা হয়েছে। রাজনৈতিক দলগুলোকে দায়বদ্ধ করার সুপারিশের কথাও জানান সংস্কার কমিশন প্রধান।

ড. বদিউল আলম মজুমদার বলেন, সদস্য বাছাই প্রক্রিয়ায় যেন মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধী স্থান না পায় সেজন্য দলগুলোকে দায়বদ্ধ ‍ও স্বচ্ছ হতে হবে। নির্বাচনে পোস্টার ব্যবহার না করার সুপারিশ করা হয়েছে বলেও জানান বদিউল আলম।

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৪ মাসের মধ্যে জাতীয় ও স্থানীয় নির্বাচন সম্ভব। নির্বাচনে পোস্টার ব্যবহার না করার সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram