ঢাকা
logo
প্রকাশিত : January 21, 2025

গোপন ভোটে নির্ধারিত হয় পুলিশ-র‍্যাব-আনসারের পোশাক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দমন-পীড়নের অভিযোগ ওঠায় পুলিশ ও র‌্যাবের প্রতি সাধারণ মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, তা দূর পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের পরিবর্তিত পোশাক হবে লোহার (আয়রন) রঙের। র‌্যাবের পোশাক হবে জলপাই (অলিভ) রঙের। আর আনসারের পোশাক হবে সোনালি গম (গোল্ডেন হুইট) রঙের।

আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে গোপন ভোটের মাধ্যমে সরকারের এই তিনটি বাহিনীর সদস্যদের পোশাকের রং ঠিক করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ( অব.)। তিনি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আহ্বায়ক। তিনিসহ ১১জন উপদেষ্টা এই কমিটির সদস্য।

সূত্র জানায়, বৈঠক শুরুর আগে বিভিন্ন পোশাকে ১৮ জন পুলিশ, আনসার ও র‌্যাব সদস্য বৈঠকে প্রবেশ করেন। কিন্তু কার জন্য কোন রঙের পোশাক হবে, তা নিয়ে বিভিন্ন মতামত আসে। কেউই একমত হতে পারছিলেন না। পরে সিদ্ধান্ত হয় বৈঠকে অংশগ্রহণকারীদের গোপন ভোটের মাধ্যমেই পোশাকের রং নির্বাচন করা হবে।

সর্বোচ্চসংখ্যক ভোটে পুলিশের জন্য পোশাক নির্বাচন করা হয়। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ভোটের ফলাফলে র‌্যাবের পোশাক এবং তৃতীয় সর্বোচ্চ ভোটে আনসারের পোশাক নির্ধারণ করা হয়। অর্থাৎ ১৮টি পোশাক থেকে তিনটির পক্ষে বেশি ভোট পড়ে। এরপর তিনটি পোশাক অনুমোদন দেয় আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram