ঢাকা
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৩৭
logo
প্রকাশিত : জানুয়ারি ১৪, ২০২৫

সংসদ নির্বাচনে সহায়তা দিতে চায় ইউএনডিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটার তালিকা হালনাগাদে সহায়তা দিতে চায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। নির্বাচন কমিশনের সাথে বৈঠকে এ কথা জানায় সংস্থাটি।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক করেন ইউএনডিপির ৮ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকটি এখনও চলছে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে নিড অ্যাসেসমেন্ট মিশনের আওতায় ইউএনডিপির আট সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকটি নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনারের সাথেও বৈঠকে বসবে সংস্থাটির প্রতিনিধিরা।

এর আগেও, বিভিন্ন নির্বাচনে নির্বাচন কমিশনকে প্রশিক্ষণ এবং নির্বাচনি উপকরণ দিয়ে সহায়তা করেছে ইউএনডিপি । এছাড়া, ২১ নভেম্বর থেকে নাসির উদ্দীন কমিশনের দায়িত্ব নেয়ার পর বিদেশি প্রতিনিধিদের সঙ্গে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram