ঢাকা
logo
প্রকাশিত : December 21, 2024

উপদেষ্টা হাসান আরিফের তৃতীয় জানাজা সম্পন্ন

ভূমি এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফের তৃতীয় জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার পর সচিবালয়ে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে, বেলা ১১টার পর হাইকোর্ট প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

তৃতীয় জানাজায় অংশ নেন উপদেষ্টার ছেলে, প্রধান বিচারপতি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরসহ আরও অনেকে। আগামী সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram