ঢাকা
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৪৬
logo
প্রকাশিত : ডিসেম্বর ২১, ২০২৪

বনশ্রীতে আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বনশ্রীতে একটি ৬ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ভবনের বাসিন্দারা। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টায় বনশ্রীর ‘সি’ ব্লকের ৪ নম্বর সড়কের ১৬ নম্বর বাসায় আগুন লাগে।

বিষয়টি সাথে ফায়ার সার্ভিসকে জানান ভবনের বাসিন্দারা। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাসার ফ্রিজ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ভবনের বাসিন্দারা জানান, সন্ধ্যার পরই ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। এতে পুরো ভবন ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এসময় প্রাণ বাঁচাতে ভবনের বাসিন্দারা ছাদে উঠে পাশের বিল্ডিংয়ে আশ্রয় নেয়।

এর আগে, প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় উত্তরার ‘লাভলীন’ রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ২ মিনিটে ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম রোডের ওই রেস্তরাঁর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram