ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:০০
logo
প্রকাশিত : আগস্ট ১৯, ২০২৪

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণতন্ত্রহীনতার দিকে গিয়েছিল দেশ: অ্যাটর্নি জেনারেল

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয়— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এ সংশোধনীর মাধ্যমে গণতন্ত্রহীনতার দিকে গিয়েছিল বাংলাদেশ।

হাইকোর্টে রিটটি করেছিলেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ দু’জন ভোটার। সাথে ছিলেন আরও কয়েকজন। শুনানি শেষে, ৮ সপ্তাহের রুল জারি করেন হাইকোর্ট। এতে, বিবাদী করা হয়েছে পাঁচটি পক্ষকে।

২০১১ সালের ৩০ জুন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হয়। এর মাধ্যমে, সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়। তাছাড়া, রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়। শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতিও দেয়া হয় এই সংশোধনীতে। সেসময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বাতিল করা হয়।

জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ থেকে ৫০ করা হয়। সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ বন্ধ করা হয়। বিরোধী দল বিএনপি’র বর্জনের মধ্যেই ২৯১ ভোটে বিলটি পাস হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram