ঢাকা
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৩৩
logo
প্রকাশিত : আগস্ট ৮, ২০২৪

ঢাকায় পৌঁছে সরাসরি বঙ্গভবনে যাবেন ড. ইউনূস

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ দুপুরে দেশে পৌঁছাবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে তিনি সরাসরি বঙ্গভবন যাবেন বলে জানা গেছে।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে চলেছেন। আজ রাত সাড়ে ৮টা এই সরকারের শপথ অনুষ্ঠানের কথা আছে।

এর আগে বুধবার রাতে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ঢাকার স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে দুবাই থেকে এমিরেটস ফ্লাইটে (ইকে-৫৮২) বিমানবন্দরে এসে পৌঁছাবেন। সূত্র জানায়, ইউনূস ঢাকায় নেমে সরাসরি বঙ্গভবন যাবেন। সেখানে বিশ্রাম নেবেন, রাতে শপথ নেবেন।

বুধবার ইউনুস সেন্টারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ দেশের সব শিক্ষার্থী, রাজনৈতিক দলের সদস্য ও অরাজনৈতিক ব্যক্তিদের প্রতি শান্ত থাকার ও সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ইউনূস সেন্টারের দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস সাহসী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এরা ‘আমাদের দ্বিতীয় বিজয় দিবস’ সম্ভব করার জন্য নেতৃত্ব দিয়েছেন। এ আন্দোলনে সর্বাত্মক সমর্থন দেওয়ার জন্য তিনি জনগণকেও অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram