ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৫৬
logo
প্রকাশিত : জুলাই ২৩, ২০২৫

দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, একজন নিহত

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন কবির উদ্দিন (৪৫), তিনি পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা ও নুর আলীর ছেলে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে পুরনো বিরোধের সূত্র ধরে গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন কবির উদ্দিন। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। সংঘর্ষের খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram