ঢাকা
logo
প্রকাশিত : July 22, 2025

মৌলভীবাজারের জুড়ীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে জরিমানা

সাইফুল ইসলাম সুমন, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ীতে শব্দ দূষণকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ জুলাই) বিকালে জুড়ী উপজেলা চত্বরে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ এর ৮(১) ধারা মোতাবেক ০৫ টি মামলায় ৪ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়। অভিযানে ১২টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাবলু সূত্রধর। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মো: রিয়াজুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের স্বপন কুমার দাস ও জুড়ী থানার এসআই কবির উদ্দিনসহ অন্যান্য কর্মচারীবৃন্দ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জুড়ী থানার পুলিশ সদস্যরা।

পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মো: রিয়াজুল ইসলাম জানান, শব্দ দূষণ রোধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য আরও কার্যক্রম নেওয়া হবে।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো ও আইন প্রয়োগের মাধ্যমে পরিবেশ সুরক্ষাই ছিল এই মোবাইল কোর্টের মূল উদ্দেশ্য।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram