ঢাকা
logo
প্রকাশিত : July 21, 2025

বিএনপির গত ১৬ বছরের অর্জন নষ্ট হতে দেওয়া যাবে না: ব্যারিস্টার খোকন

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বিএনপির গত ১৬ বছরের অর্জন নষ্ট হতে দেওয়া যাবে না। তিনি বলেন, তারেক রহমান দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে।

সোমবার বিকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, যারা দলের নাম ব্যবহার করে অপকর্ম করবে তাদের দল থেকে বাদ দেওয়ার হুশিয়ার করেন তিনি।

এই সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, আমিশাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সাবেক সদস্য নুর হোসেন লিটন, জেলা যুবদলের সদস্য হাসান মাহবুব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম মুন্সিসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram