ঢাকা
logo
প্রকাশিত : July 21, 2025

দেশে এখন বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষার প্রসার ঘটেছে: সিরাজগঞ্জ জেলা প্রশাসক

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, দেশে এখন বাস্তবমুখী এবং কর্মমুখী শিক্ষার প্রসার ঘটেছে। দেশের নানা প্রান্তে গড়ে উঠছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। এসব প্রতিষ্ঠানে যারা পড়ালেখা করে বেরিয়ে আসছেন তারা কেউই বসে নেই। তাদের অনেকেই পছন্দমতো জব বেছে নিয়ে ক্যারিয়ার গড়ছেন।

সোমবার দুপুরে কাজিপুরে অবস্থিত সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্চিনিয়ারিং ইনস্টিটিউট এর প্রথম ব্যাচের ১২৮ জন শিক্ষার্থীর বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এসব কথা বলেন।

দেশ এবং দেশের বাইরে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চাহিদা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, একজন যোগ্য কারিগরি জ্ঞান সম্পন্ন মানুষ নিজেদেরকে এখন শুধু চাকরির মধ্যেই আটকে রাখেন না, তারা উদ্যোক্তাও হচ্ছেন।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন এর সভাপতিত্বে এবং জুনিয়র ইনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ার আল আমিন ও নিশাত তাসনিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্ট্যান্ডার্ড গ্রুপের চীফ হিউম্যান রিসোর্স অফিসার রেজাউল করিম বক্তব্য রাখেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram