ঢাকা
logo
প্রকাশিত : July 21, 2025

পুঠিয়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার কলাহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬০০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড।

র‍্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ জুলাই দিবাগত রাত ১২টা ১০ মিনিটে এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে, কলাহাটি বাজার এলাকায় কিছু মাদক ব্যবসায়ী গাঁজা মজুদ করে বিক্রি করছে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে তথ্য নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. নয়ন আলী (২১), এবং মো. সুজন ইসলাম (২২)। উভয়ের বাড়ি পুঠিয়া উপজেলার বানেশ্বর খুটিপাড়া এলাকায়।

র‍্যাব জানায়, ধৃতরা এলাকার চিহ্নিত সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram