ঢাকা
logo
প্রকাশিত : July 20, 2025

কাজিপুরে মাদ্রাসার মৌলভী শিক্ষককে পেটালেন মাদ্রাসা সুপারের স্ত্রী

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের খাসরাজবাড়ী দাখিল মাদ্রাসার এক সহকারী শিক্ষককে প্রকাশ্যে পেটালেন ওই মাদ্রাসা সুপারের স্ত্রী। এই ঘটনায় ওই মাদ্রাসার শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে বাইরে বেরিয়ে বিক্ষোভ মিছিল করেছে। তারা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।

রবিবার সরেজমিন ওই মাদ্রাসায় জানা গেছে, খাসরাজবাড়ি দাখিল মাদ্রাসার সুপার শামসুল আল-আমিনের বিরুদ্ধে শিক্ষকগণ চরম অনিয়ম, স্বজনপ্রীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন। এ বিষয়গুলো নিয়ে মাদ্রাসায় কিছুদিন যাবৎ সুপারের সাথে শিক্ষকদের বনিবনা হচ্ছিল না। সুপারের নানা অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় গত মঙ্গলবার দুপুরে সহকারী মৌলভী শিক্ষক আব্দুল লতিফকে রাস্তা দিয়ে যাবার সময়ে প্রকাশ্যে সুপারের স্ত্রী বেধড়ক মারধর করেন। এই ঘটনাটি জানাজানি হলে মাদ্রাসা এলাকা ও আশপাশে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ওই মাদ্রাসার শিক্ষকগণ জানান, টিউশন ফি'র টাকা, পরীক্ষা ও ফরম ফিলআপের টাকা মাদ্রাসার সুপার এককভাবে নেন। কোন শিক্ষক বলতে গেলে তাদেরকে নানাভাবে হেনস্তার শিকার হতে হয়। সম্প্রতি এসব জানাজানি হওয়ায় শিক্ষার্থীরা ও স্থানীয় এলাকাবাসীও বিক্ষোভে ফেটে পড়েন।

ওই মাদ্রাসার নবম শ্রেণির এক শিক্ষার্থী জানান, আমরা তো সুপার স্যারের নিকট থেকে ভালো আচরণ আশা করি। কিন্তু তিনি এবং তার স্ত্রী এমন ন্যাক্কারজনক কাজ করবেন ভাবতে পারি নাই, আমরা এর বিচার চাই।

রবিবার মাদ্রসার সুপার শামসুল আল-আমিন শিক্ষক মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, "আমার স্ত্রী একটু উত্তেজিত হয়ে গিয়েছিল। এমন ঘটনা আর ঘটবে না।

এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram