ঢাকা
logo
প্রকাশিত : July 20, 2025

ঈশ্বরদীতে একদিনের অভিযানে গ্রেফতার ১৬

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদীতে একদিনের অভিযানে ১৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে ঈশ্বরদী থানা, পাকশী ও রূপপুর পুলিশ ফাঁড়ি যৌথভাবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৫ জন আসামিকে গ্রেফতার করেছে।

এর আগে শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের শেরশাহ রোড এলাকা থেকে ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার মতলেবুর রহমান মিনহাজ ফকির (৫৭) উপজেলার সাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর জানান, ছাত্র-জনতার আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান মিনহাজ ফকিরকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলার আরও ১৫ জনকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতার ১৬ জনকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram