ঢাকা
logo
প্রকাশিত : July 20, 2025

অক্সফোর্ড ব্রীজ স্কুলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও রক্তদান বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে রাজধানীর অক্সফোর্ড ব্রীজ স্কুল। রবিবার (২০ জুলাই) সকালে মোহাম্মদপুরের মাদ্রাসা রোডের স্কুল ভেন্যুতে স্কুলের ১৩ বছর পূর্তি উপলক্ষে এ রক্তদান কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে রক্তদান ও সংগ্রহ বিষয়ক সহযোগিতা করে স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন।

দীর্ঘ পথচলার মুহূর্তকে আরো গৌরবময় ও স্মরণীয় করে রাখতেই রক্তদানের মতো মানবিক এই আয়োজন করে স্কুলটি। দুুপুর পর্যন্ত আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে রক্ত দান করেন স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

এসময় রক্তদানের গুরুত্ব সম্পর্কে স্কুলের অভিভাবক ও শিক্ষক-কর্মচারীদের উদ্বুদ্ধ করা হয়। রক্তদানের মতো মহতী এ কর্মসূচির সহ-আয়োজক ছিল স্মার্ট কিডস ইন্টারঅ্যাক্টিভ স্কুল ও মহসিন'স স্মার্ট ইংলিশ লার্নিং। অক্সফোর্ড ব্রীজ স্কুল কর্তৃপক্ষ মনে করে, শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার পাশাপাশি মানবিক এমন কাজেও তারা সবসময় সম্পৃক্ত থাকতে চায়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram