ঢাকা
logo
প্রকাশিত : July 17, 2025

সাতকানিয়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে সাতকানিয়ার কেরানীহাট চত্বরে আয়োজিত এ কর্মসূচি থেকে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, “দেশে স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার হরণ করা হচ্ছে। গোপালগঞ্জে যে বর্বরোচিত হামলা হয়েছে, তা গণতন্ত্র ও মানবাধিকারের বিরুদ্ধে সরাসরি আঘাত। জামায়াতে ইসলামী জনগণের পাশে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

জামায়াতের চট্টগ্রাম জেলা আমির অ্যাডভোকেট আনোয়ার আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হকের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি নুরুল হোসেন, সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা কেরানীহাট মহাসড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram