ঢাকা
logo
প্রকাশিত : July 17, 2025

ঈদগাঁওতে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি নজর কাড়ছে সাধারণ লোকজনের

মো: রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: মাসব্যাপী চলছে জুলাই-আগস্টে সংগঠিত গণঅভ্যুত্থান স্মরণে নানা কর্মসূচি। সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ নানা সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন এ উপলক্ষে নিয়েছে বিভিন্ন কর্মসূচি। সরকারি উদ্যোগের কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের ঈদগাঁওতে বৃহস্পতিবার (১৭ জুলাই) দিনভর গ্রাফিতি আঁকা হয়েছে।

ঈদগাঁও বাজারের দক্ষিণ পাশের ইউনিয়ন ভূমি অফিসের সীমানা প্রাচীরে গ্রাফিতি অঙ্কনে অংশগ্রহণ করে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন (কেজি স্কুল), ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় এবং ঈদগাঁও মেহের ঘোনা শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা।

গ্রাফিতিতে গত বছরের জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে সংঘটিত নানা স্মরণীয় ঘটনার চিত্র তুলে ধরা হয়। যা সাধারণ পথচারী, বাজারবাসীসহ সকলের দৃষ্টি আকর্ষণ করছে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান তাদের নামের ব্যানারে আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও মুহূর্ত গ্রাফিতিতে তুলে ধরেছেন। এসব গ্রাফিতির মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীসহ সাধারণ জনতার শৈল্পিক মনোভাব ও সচেতনতা বৃদ্ধি হবে বলে জানান গ্রাফিতিতে অংশগ্রহণকারীরা।

দুপুরের দিকে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মোহাম্মদ মহিউদ্দিন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল জব্বার শিক্ষার্থীদের সৃষ্টিশীল এসব ছবি পরিদর্শন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram