

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি, হত্যা, দখলবাজি, চাঁদাবাজি ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রাধনমন্ত্রী খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা, গুজব অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালী জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা শহরের কোট মসজিদ থেকে চৌমুহনী পাবলিক হলে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সদস্য এডভোকেট আব্দুর রহমান, আবু নাছের, শহীদুল ইসলাম কিরন, ভিপি জসিমউদদীন, শাহীন, নুরুল আমিন। এছাড়া চৌমুহনীতে উপস্থিত ছিলেন শাহ আবদুল্লা আল বাকী, হুমায়ুন কবির, মোরশেদুল আমিন ফয়সাল, কামউদ্দিন খান, কুতুবউদ্দিন, জিএস নিজাম, নুরুল আমিন, এজিএস হানিফ, যুবদলের নেতা স্বপন, সায়েম সুমন প্রমুখ।
এ সময় বক্তারা দেশে আইনশৃঙ্খলা অবনতি, হত্যা, দখলবাজি, চাঁদাবাজির প্রতিবাদ জানান।
