ঢাকা
logo
প্রকাশিত : July 17, 2025

সাতক্ষীরায় জুলাই-আগস্টের খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১২ টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহবায়ক আরাফাত রহমানের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব সোহাইল মাহদিনের সঞ্চালনয় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, এনসিপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আখতারুজ্জামান, সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু, জুলাই যোদ্ধা শিবির নেতা আনিসুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার মুখপাত্র মোহিনী তাবাসসুম, আল ইমরান নাঈম বাবু, রাহাত রাজা, আলিফ, মাহফুজ, নুহ আনসার আলী, আব্দুল আজিজ, আবু হাসানসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেয়।

এসময় বক্তারা বলেন, ১৯৭২ সাল থেকে ২০২৪ পর্যন্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগ যে পরিমাণ গণহত্যা চালিয়ে এক দলীয় শাসন কায়েমের চেষ্টা করেছে তাদের এ দেশে আর রাজনীতি করার নৈতিক অধিকার নেই। আমরা ভিন্ন ভিন্ন দল করলেও স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। গোপালগঞ্জে হামলার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আ’লীগ সন্ত্রাসী সংগঠন। তারা ১৫ বছর জুলুম, খুন, হত্যাসহ যে জুলুম চালিয়েছে তার বিচার হতে হবে। প্রয়োজনে গোপালগঞ্জের নাম পরিবর্তন করা হবে।

এছাড়াও বৈষমবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহবায়ক আরাফাত হোসাইন সভাপতির বক্তব্যে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিতে হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram