

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, ভারত ও আমেরিকার মধ্যে একটি বহুল প্রত্যাশিত অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির জন্য চলমান আলোচনা সঠিক পথে এগোচ্ছে। শীঘ্রই এটি সম্পন্ন হতে পারে। ট্রাম্প বলেন, প্রস্তাবিত চুক্তিটি যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য চুক্তির সাথে সঙ্গতিপূর্ণভাবে ভারতীয় বাজারে আমেরিকান কোম্পানিগুলোকে আরও বেশি প্রবেশাধিকার প্রদান করতে পারে। ভারত ও যুক্তরাষ্ট্র মূলত শুল্ক ২০ শতাংশের নিচে রাখার জন্য বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। ভারতীয় টেক্সটাইল
সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ইন্দোনেশিয়ার সাথে একটি চুক্তি করেছি…ইন্দোনেশিয়া, তাদের বাজারে আমাদের পূর্ণ প্রবেশাধিকার রয়েছে।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, তার প্রশাসন আরও কয়েকটি বাণিজ্য চুক্তি ঘোষণা করতে চলেছে এবং সেই প্রেক্ষাপটে ভারতের কথা উল্লেখ করেছেন। ট্রাম্প বলেন, ‘বাণিজ্য চুক্তির অধীনে ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রকে দেশটিতে প্রবেশাধিকার দিচ্ছে, যা আমাদের আগে কখনও ছিল না’।তিনি বলেন, ‘এটি সম্ভবত চুক্তির সবচেয়ে বড় অংশ… ভারত মূলত একই লাইন ধরে কাজ করছে। আমরা ভারতে প্রবেশাধিকার পেতে যাচ্ছি।’ভারতীয় টেক্সটাইল
ওয়াশিংটন ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশকে চিঠি পাঠিয়েছে যেখানে ১ আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া পারস্পরিক শুল্ক হারের বিবরণ ভাগ করে নেয়া হয়েছে। নয়াদিল্লি আশা করছে যে, তারা পারস্পরিক শুল্ক এড়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তি করতে সক্ষম হবে। একই সাথে, ভারত ইঙ্গিত দিয়েছে যে তারা তাড়াহুড়ো করে বাণিজ্য চুক্তিতে প্রবেশ করবে না।
ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এই মাসের শুরুতে বলেছিলেন, ভারত কোনও সময়সীমার উপর ভিত্তি করে কোনও বাণিজ্য চুক্তিতে প্রবেশ করবে না এবং যুক্তরাষ্ট্রের সাথে প্রস্তাবিত বাণিজ্য চুক্তিটি তখনই গ্রহণ করবে যখন এটি সম্পূর্ণরূপে চূড়ান্ত হবে, সঠিকভাবে সমাপ্ত হবে এবং জাতীয় স্বার্থে হবে। প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে আরও এক দফা আলোচনার জন্য ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের একটি দল ওয়াশিংটনে রয়েছে। কৃষি ও দুগ্ধজাত পণ্যের উপর শুল্ক ছাড়ের মার্কিন দাবির উপর ভারত তার অবস্থান কঠোর করেছে। নয়াদিল্লি এখনও পর্যন্ত দুগ্ধ খাতে মুক্ত বাণিজ্য চুক্তিতে তার কোনও বাণিজ্যিক অংশীদারকে কোনও শুল্ক ছাড় দেয়নি।
নয়াদিল্লি এই অতিরিক্ত শুল্ক (২৬ শতাংশ) অপসারণের দাবি জানাচ্ছে। তারা ইস্পাত ও অ্যালুমিনিয়াম (৫০ শতাংশ) এবং অটো (২৫ শতাংশ) খাতের উপর শুল্ক শিথিল করারও দাবি জানাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প ২রা এপ্রিল ভারতসহ বেশ কয়েকটি দেশের উপর ভারী শুল্ক আরোপের ঘোষণা দেন। তবে, শীঘ্রই তা ৯০ দিনের জন্য ৯ জুলাই এবং পরে ১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়।
সূত্র : এনডিটিভিভারতীয় টেক্সটাইল
