ঢাকা
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:২৩
logo
প্রকাশিত : জুলাই ১৭, ২০২৫

ছয় মাস গাড়ি চালাতে পারবেন না এমা ওয়াটসন

‘হ্যারি পটার’ অভিনেত্রী এমা ওয়াটসন ছয় মাসের জন্য যুক্তরাজ্যে গাড়ি চালাতে পারবেন না। গত বছর দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির একটি আদালত। হ্যারি পটারে তার সহ-অভিনেত্রী কুইডিচ শিক্ষিকা ম্যাডাম হুচের চরিত্রে অভিনয় করা ৭৬ বছর বয়সী জো ওয়ানামেকারকেও ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়।

সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ৩১ জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডে একটি এলাকায় ৩০ মাইল বেগসীমা অতিক্রম করে ৩৮ মাইল গতিতে গাড়ি চালান এমা ওয়াটসন।

এ ঘটনার প্রেক্ষিতে বুধবার (১৬ জুলাই) হাই উইকোম ম্যাজিস্ট্রেট আদালত তাকে মোট ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা এবং ছয় মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞা প্রদান করে। শুনানিতে এমা নিজে উপস্থিত ছিলেন না। তার আইনজীবী মার্ক হ্যাসলাম আদালতকে জানান, তিনি বর্তমানে একজন শিক্ষার্থী এবং জরিমানার অর্থ পরিশোধে সক্ষম।

আদালতের তথ্য অনুযায়ী, ঘটনার সময় এমার ড্রাইভিং লাইসেন্সে আগেই ৯টি পেনাল্টি পয়েন্ট ছিল।

নতুন করে আরও ৩টি পয়েন্ট যুক্ত হওয়ায়, যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী, তা স্বয়ংক্রিয়ভাবে ছয় মাসের নিষেধাজ্ঞায় রূপ নেয়। এটি এমা ওয়াটসনের গত দুই বছরে চতুর্থবারের মতো ট্রাফিক আইন লঙ্ঘন। এর আগে ২০২৩ সালের অক্টোবর ও নভেম্বর এবং ২০২৪ সালের জানুয়ারিতে তিনি আরও তিনটি গতিসীমা লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিলেন।

প্রসঙ্গত, ‘হ্যারি পটার’ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি পাওয়া এমা ওয়াটসন পরবর্তী সময়ে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ এবং ‘লিটল উইমেন’ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

পাশাপাশি তিনি নারী অধিকার, শিক্ষাক্ষেত্র ও সামাজিক কার্যক্রম-এর সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram