ঢাকা
logo
প্রকাশিত : July 16, 2025

সাতকানিয়া থানা পরিদর্শনে ধর্ম উপদেষ্টা

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া থানা পরিদর্শন করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বুধবার (১৬ জুলাই) সকালে থানায় তিনি পৌঁছালে পুলিশ বিভাগের পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম দেয়া হয়।

তিনি সাতকানিয়া থানার বিভিন্ন ভবন, অফিস কক্ষ ঘুরে দেখেন। জরাজীর্ণ ও ভঙ্গুর ভবনের অবস্থা দেখে তিনি অবিলম্বে সাতকানিয়া থানার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, "সেবার মান বাড়াতে হলে অবকাঠামো উন্নয়ন জরুরি। সাতকানিয়া থানার ভবনের অবস্থা উন্নয়নের দাবি রাখে, আমি দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিষয়টি জানাবো।"

এই সময় চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তফিকুল আলম এবং সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন। তারা থানার সার্বিক কার্যক্রম, নিরাপত্তা পরিস্থিতি ও ভবনের বর্তমান চিত্র তুলে ধরেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram