ঢাকা
logo
প্রকাশিত : July 16, 2025

অটোরাইস মিলের তুষের ভাপারে পড়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

মো: মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে তালুকদার অটোরাইস মিলের তুষের ভাপারে অসাবধানতাবসত পা পিছলে পড়ে গিয়ে আতিকুর রহমান নাসিম (১৯) নামে এক আলিম শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে কালাই পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকায় তালুকদার অটোরাইস মিলে এ ঘটনা ঘটে।

নিহত আতিকুর রহমান নাসিম জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গুয়াবাড়ি গ্রামের হজবর আলীর ছেলে। সে সদরের কড়ই নুরুল হুদা আলিয়া মাদ্রাসার আলিম পরীক্ষার্থী। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার এসআই তোফায়েল হাসান।

পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, নিহত আতিকুর রহমান নাসিম চলতি আলিম পরিক্ষার্থী। পরিবারে আর্থিক অনটনের জন্য সে কালাই পৌরশহরের তালুকদার অটোরাইস মিলে শ্রমিকের কাজ করতেন। সে এই কাজের ফাঁকে লেখাপড়াও করে আসছেন। চলতি আলিম পরীক্ষায় অংশগ্রহন করে পরীক্ষাও দিচ্ছেন। আজ বুধবার পরীক্ষা না থাকায় সকাল থেকেই সে অটোরাইস মিলে অন্যান্য শ্রমিকের সাথে কাজ করছিলেন। দুপুরের দিকে লোড়ার সিড়ি বয়ে উপরে ওঠে তুষের ভাপারের গেট খুলতে গিয়ে অসাবধানতাবসত পা পিছলে ভিতরে পড়ে যায়। এসময় অন্যান্য শ্রমিকরা ভাপারের টিনের চং কেটে তাকে বের করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর বাবা হজবর আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আজ পরীক্ষা আছে কি না তা জানতে সকালে আমার ছেলে নাসিমের সাথে মোবাইলে কথা হয়েছে। আমার বুকের ধন এভাবে চলে যাবে তা আমি ভাবতেও পারছিনা। আমার বাবাকে আল্লাহ যেন বেহেস্তবাসী করেন।’

তালুকদার অটোরাইস মিলের মালিক আব্দুল্লাহ তালুকদার বলেন, ‘আসলে মিলটি আমি কয়েক বছর আগে ভাড়া দিয়েছি। তারাই এখন মিলটি পরিচালনা করছেন। নিহত নাসিম আমার সামনেই চলাফেরা করত। কাজও করত, আবার পড়াশুনাও করত। এ কারনে ওকে আমার খুব ভাল লাগত। এভাবে ওর মৃত্যু হবে তা মেনে নিতে পারছিনা।’

কালাই থানার এসআই তোফায়েল হাসান বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা থানায় আসলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তাছাড়া এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram