ঢাকা
logo
প্রকাশিত : July 16, 2025

শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাঈদ স্মরণে মিরসরাইয়ে ছাত্র সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: ‘ছাত্রদলের নেতাকর্মীরা কোন ধরণের সন্ত্রাসী কার্যক্রমে জড়িত না’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান। বুধবার (১৬ জুলাই) জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থান শোক, বিজয়ের বর্ষপূর্তি পালন র‍্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি এবং শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাঈদসহ নিহত শহীদদের স্মরণে চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আজকের ছাত্ররাই আগামীদিনের বাংলাদেশ। জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে ছাত্রদল তথা ছাত্রজনতা মাঠে নেমে এসে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়িত করে এই জাতিকে মুক্ত করেছেন। সকল স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এই ছাত্রসমাজ। তিনি আগামীতে দেশের ক্রান্তিলগ্নে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

তিনি আরো বলেন, ‘ষড়যন্ত্র করে বিএনপিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আগামীতে জনগণের ভোটে বিএনপিই ক্ষমতায় আসবে। একটি পক্ষ বিএনপির বিরুদ্ধে যা খুশি তা বলে যাচ্ছে। এদেশের জনগণও জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের দুই ভাগে দেখতে চায় না। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যানে কাজ করি।’

এর আগে সকাল ১১ টায় উপজেলার ছোট কমলদহ বাজার থেকে একটি র‍্যালি বের করে প্রায় দুই কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে নিজামপুর সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়।

নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে এবং মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুলাহ আল নোমান। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু।

বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক সালমান হায়দার। আরো বক্তব্য রাখেন ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, বারইয়ারহাট পৌর ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম বাদশা, ছাত্রদল নেতা নাঈম সরকার প্রমুখ।

সমাবেশ শেষে নিজামপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে বৃক্ষ রোপণ ও বিতরণ করেন অতিথিরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram