ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:২৬
logo
প্রকাশিত : জুলাই ১৬, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ একজন আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চর চারতলা আলাল শাহ মাজার সংলগ্ন এলাকায় বুধবার ভোররাত সাড়ে তিনটায় আশুগঞ্জ সেনাক্যাম্প থেকে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আমেরিকার তৈরী অবৈধ অস্ত্র উদ্ধার করেছেন। ঘটনাস্থল থেকে আসাদ মিয়া (৩৮) কে নিজ বাড়িতে গুলিসহ অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আটক করেন। আশুগঞ্জ সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ইমরান খান এ অভিযানে নেতৃত্ব দেন।

আশুগঞ্জ সেনা ক্যাম্প থেকে জানা গেছে, আওয়ামীলীগ ক্যাডার এবং ডামি ভোটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচিত সাবেক এমপি মইনুদ্দিন মইনের ঘনিষ্ঠ সহচর, জুলাই আন্দোলনে ৪ আগস্টে আশুগঞ্জ গোল চত্বরে ছাত্রজনতার উপর হামলার একাধিক মামলার আসামি ও আশুগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম এবং আসাদের বাড়ির আঙিনায় আনুমানিক ৪-৫ ফুট গভীর এবং ১০ ফুট ব্যাসার্ধ পরিসরে মাটি খুঁড়ে একটি আমেরিকার প্রস্তুতকৃত রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সাদ্দাম বাড়ি থেকে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে আসাদ মিয়া (৩৮) কে নিজ বাড়িতে গুলিসহ অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আটক করা হয়। আটককৃত ব্যক্তিসহ উদ্ধারকৃত অবৈধ রিভলভার, দুই রাউন্ড গুলি ও দুটি স্মার্টফোন আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আশুগঞ্জ সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ইমরান খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram