ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৩২
logo
প্রকাশিত : জুলাই ১৪, ২০২৫

মৌলভীবাজারের জুড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

সাইফুল ইসলাম সুমন, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: "ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ পালিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা এবং শ্রেষ্ঠ কর্মীদের মধ্যে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোস্তাকিম আহমেদ বাবুল, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান, ইউপি সদস্য জসিম উদ্দিনসহ অনেকেই। পরে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মীদের মধ্যে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

সভায় বক্তারা বলেন, তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মের অধিকার নিশ্চিত করতে তাদের কথা শোনা এবং তাদের বৈধ চাহিদাকে গুরুত্ব দেয়ার এখনই উপযুক্ত সময়। সুস্থ-সবল জাতি গঠনের জন্য মা ও শিশুস্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্মসূচির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে নারী ও কন্যাশিশুর অপার সম্ভাবনাসমূহ কাজে লাগাতে হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram