ঢাকা
logo
প্রকাশিত : July 14, 2025

সোনাগাজীতে গণধর্ষণ মামলার প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে পাঁচ মাস আগে একটি গণধর্ষণ মামলার প্রধান আসামি সাখাওয়াত হোসেন রাজু (৩৪) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসানের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এ জবানবন্দী দেন।

রাজু উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষীপুর গ্রামের তমিজ উদ্দিন ভূঁঞা বাড়ির মৃত মো. হোসেনের ছেলে।

পুলিশ জানায়, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় এক গৃহবধুকে একা পেয়ে অটোরিকশা চালক রাজু তার অপর এক সহযোগী সবুজ লক্ষীপুর গ্রামস্থ বাদল চেয়ারম্যানের মাছের প্রকল্পের পূর্ব পাশে জনৈক মৃত সোবহানের পরিত্যক্ত ভিটির গাছের নিচে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর রাজু পালিয়ে যান। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী মডেল থানা পুলিশ রাজুকে খাগড়াছড়ির দীঘিনালা থানা এলাকা থেকে গ্রেফতার করেন। মামলার অপর আসামি সবুজকে ইতোপূর্বে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি মো.বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram