ঢাকা
logo
প্রকাশিত : July 14, 2025

যশোরে ছোট ভাইয়ের দা'র কোপে বড় ভাই নিহত

যশোর প্রতিনিধি: যশোরের মনিরামপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাই ও ভাতিজার হামলায় বড় ভাই নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আব্দুল মান্নান (৫৭), তিনি মৃত ইজাহার মোড়লের ছেলে ও মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালী গ্রামের বাসিন্দা।

গত ১৩ জুলাই বিকেলে পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে আব্দুল মান্নান ও তার স্ত্রী ফুলি খাতুনের ওপর হামলা চালায় তার আপন ছোট ভাই আব্দুল হান্নান (৪৫) ও হান্নানের ছেলে রহমতুল্লাহ (১৮)। পূর্বপরিকল্পিতভাবে ঘরে ঢুকে চাইনিজ কুড়াল ও দা দিয়ে তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দুজনকেই ঢাকায় রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ১৪ জুলাই ভোররাতে আব্দুল মান্নান মৃত্যুবরণ করেন।

এ ঘটনার বিষয়ে যশোর মনিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram