ঢাকা
logo
প্রকাশিত : July 14, 2025

চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ভারত আর চীন সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া চলতে থাকলে তা দুই দেশেরই পারস্পরিক উপকার হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ সোমবার চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই চীনের উপরাষ্ট্রপতি হান ঝেংয়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন জয়শঙ্কর।সেখানে তিনি এই কথা বলেন।

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও-র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চীনে গেছেন জয়শঙ্কর। লাদাখের গালওয়ান উপত্যকায় ২০২০ সালে ভারতীয় ও চীনা সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর থেকে গত পাঁচ বছরে এই প্রথমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে গেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, সোমবারের বৈঠকের শুরুতেই জয়শঙ্কর বলেন, ‘গত বছর অক্টোবের কাজানে প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট শি জিনপিং- এর বৈঠকের পর থেকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্রমাগত উন্নতি হচ্ছে। আমি নিশ্চিত যে এই সফরকালে আমার বৈঠকগুলি সেই ইতিবাচক ধারা বজায় রাখবে।’

দুই দেশের মধ্যে ‘প্রকৃত নিয়ন্ত্রণ রেখা’ বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের ওপরে লাদাখ অঞ্চলে প্রায় পাঁচ বছর ধরে চলতে থাকা সামরিক উত্তেজনা প্রশমন করতে ভারত আর চীন গত অক্টোবর মাসে একটি সমঝোতায় আসে। তার ঠিক দুদিন পরেই মোদি ও শি জিনপিং বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলেন যে, দীর্ঘমেয়াদী সীমান্ত সমস্যা সমাধানে ও দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটাতে বেশ কিছু পদ্ধতি আবারও চালু করবে দুই দেশ।

সোমবারের বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেছেন, দুই প্রতিবেশী দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫ বছর পূর্ণ করছে এ বছরই। এ রকম একটা বছরেই হিন্দুদের কাছে অতি পবিত্র কৈলাশ মানসরোবর যাত্রাও পুনরায় চালু করা হচ্ছে পাঁচ বছর বাদে। জয়শঙ্কর বলেন, ‘কৈলাশ-মানসরোবর যাত্রা আবারও শুরু করার সিদ্ধান্ত ভারতে যথেষ্ট সমাদৃত হচ্ছে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram