ঢাকা
logo
প্রকাশিত : July 14, 2025

সিরিয়ায় সশস্ত্র সংঘাতে নিহত ৩০

সিরিয়ার দ্রুজ সম্প্রদায় অধ্যুষিত শহর সুইদাতে স্থানীয় নিরাপত্তা বাহিনী ও সম্প্রদায়টির সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) ভোরে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

চলতি বছরের এপ্রিল ও মে মাসে দ্রুজ সম্প্রদায়ের সদস্য ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে কয়েক ডজন মানুষ নিহত হওয়ার পর রোববারই প্রথম অঞ্চলটিতে মারাত্মক সহিংসতার ঘটনা ঘটল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সিরিয়ার দ্রুজ অধ্যুষিত শহর সুইদাতে স্থানীয় সামরিক বাহিনী এবং উপজাতিদের মধ্যে সশস্ত্র সংঘর্ষে প্রাথমিক গণনায় কমপক্ষে ৩০ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, তাদের বাহিনী সংঘাত নিরসন ও সংঘর্ষ বন্ধে সরাসরি হস্তক্ষেপ করবে।

চিকিৎসা সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম সুইদা জানিয়েছে, সহিংসতার কারণে দামেস্ক-সুইদা মহাসড়ক বন্ধ করে দেওয়ার খবর পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে সুইদার গভর্নর মুস্তাফা আল-বাকুর জনগণকে ‘আত্মসংযম অনুশীলন করার এবং সংস্কারের জাতীয় আহ্বানে সাড়া দেওয়ার’ আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram