ঢাকা
logo
প্রকাশিত : July 13, 2025

মিরসরাইয়ে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ৬ জন গ্রেফতার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ৬ জনকে গ্রেফতার হয়েছে। রবিবার (১৩ জুলাই) মিরসরাই থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা সদরের প্রাণীসম্পদ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা সদরের প্রাণীসম্পদ কার্যালয়ের সামনে রবিবার বিকেল সাড়ে ৪ টার সময় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন পরিবহনে অভিযান চালায়। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহনে (ঢাকা মেট্টো-ব ১৫-০৬৭৫) অভিযান চালানোর সময় বাস থেকে ৬ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি নেমে চলে যাওয়ার চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মহিলা পুলিশ তল্লাশিকালে তাদের কোমরের সাথে স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় ৫ জনের কাছ থেকে ২ হাজার করে ১০ হাজার এবং অপর ১ জনের সাথে একই কৌশলে কোমরে বাঁধা অবস্থায় দেড় হাজারসহ সাড়ে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সাড়ে ১১ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৬ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের নাম, ঠিকানা জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই চলমান রয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram