ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:০১
logo
প্রকাশিত : জুলাই ১৩, ২০২৫

বাবার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে আপনাদের পাশে থাকবো: সামিরা আজিম

মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণ: কুমিল্লা-৯ আসনের রাজনীতিতে নতুন চমক একমাত্র নারী প্রার্থী দোলার প্রথম পথসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের রাজনীতিতে একমাত্র নারী প্রার্থী হিসেবে নতুন চমক সাবেক এমপি কর্নেল (অব.) এম. আনোয়ার উল আজিমের
কন্যা সামিরা আজিম দোলার। বাবার মৃত্যুর দেড় মাসের মাথায় নির্বাচনী এলাকায় এসে নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন তিনি। লাকসামে পা রেখে তাঁর প্রথম পথসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। এতে হাজার নারীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

রবিবার (১৩ জুলাই) বিকেলে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় চারদলীয় ঐক্যজোটের সাবেক সংসদ সদস্য মরহুম কর্নেল (অব.) এম. আনোয়ার উল আজিমের একমাত্র কন্যা সামিরা আজিম দোলা লাকসাম-মনোহরগঞ্জ আসনটি খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দেওয়ার ঘোষণা দিয়ে বলেন, আমার বাবা জীবিত অবস্থায় তাঁর মনোনয়ন নিশ্চিত ছিল। বাবার মৃত্যুর পর লাকসাম-মনোহরগঞ্জের মানুষ আমাকে বাবার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের জন্য এ আসনে বিএনপির প্রতিনিধি হিসেবে আমাকে দেখতে চায়। আমি আশাবাদী আমার বাবার জনপ্রিয়তা ও ত্যাগের কথা বিবেচনায় নিয়ে দল আমাকে মনোনয়ন দিবেন বলে আশাবাদী।

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাকে দলীয় মনোনয়ন দিলে বাবার আদর্শ হৃদয়ে ধারণ করে বিএনপি করার অপরাধে গুম হওয়া হিরু-হুমায়ুন পরিবারকে সঙ্গে নিয়ে লাকসাম-মনোহরগঞ্জ আসনটি দলকে উপহার দিতে পারবো।

তিনি আরো বলেন, মাঠ আমাদের। আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করুন। আমি কথা দিচ্ছি, জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত আপনাদের সুখে-দুঃখে পাশে থাকবো।

এসময় হাজার হাজার নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত সামিরা আজিম দোলা আগামীদিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লাকসামের রাজনীতিতে নতুন চমক হিসেবে আবির্ভূত হন।

লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি হাজী আমির হোসেন আমিরের সভাপতিত্বে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন, লাকসাম পৌরসভা বিএনপি'র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন জসিম, মঞ্জুরুল আলম বাচ্চু, জাহিদ হোসেন, শওকত আলম সেলিম, ওমর ফারুক জিসান প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram