ঢাকা
logo
প্রকাশিত : July 13, 2025

কুমিল্লায় আ.লীগ নেতা হামিদকে মারধর করে পুলিশে দিলেন স্থানীয়রা

হৃদয় হাসান, কুমিল্লা: কুমিল্লা নগরীতে নিজ এলাকার লোকজনের হাতে মারধরের শিকার হয়েছেন আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ। রোববার (১৩ জুলাই) দুপুরে নগরের ছোটরা পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে।

আবদুল হামিদ নগরীর ২নং ওয়ার্ড (ছোটরা) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সদর আসনের সাবেক এমপি হাজী আ ক ম বাহা উদ্দিনের অনুসারী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, আব্দুল হামিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে আন্দোলন ঠেকাতে মাঠে তৎপর ছিলেন। সরকার পতনের পর বেশ কিছুদিন তিনি পলাতক থাকলেও সম্প্রতি মামলার জামিন নিতে চেষ্টা তদবির শুরু করেন। আজ রোববার তার আদালতে যাওয়ার কথা ছিল। খবর পেয়ে এলাকার লোকজন তাকে পেয়ে মারধর করে। এ ঘটনার একটি ছবিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, খালি শরীরে আহত হামিদ মাটিতে বসে আছেন। পাশে এলাকার লোকজনের অবস্থান।

রোবাবর বিকেল সাড়ে ৩টার দিকে কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, দুপুর ২টার দিকে খবর আসে এক ব্যক্তিকে (আবদু হামিদ) নগরীর ছোটরা পশ্চিম পাড়াা এলাকায় লোকজন ধরে রেখেছে। সেখানে গিয়ে পুলিশ বিক্ষুব্ধ লোকজনের কবল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসির ভাষ্য, ‘আটক আবদুল হামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ৩টি মামলার এজাহারে নাম থাকার তথ্য মিলেছে। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হয়তো আরও ঘটনার সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ মিলতে পারে। আমরা সকল তথ্য যাচাই-বাছাই করে দেখছি। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram