ঢাকা
logo
প্রকাশিত : July 13, 2025

তাহিরপুরে ৪শত ফুট বালু বোঝাই ষ্টিলবডি নৌকাসহ দুজন আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও নৌকা বোঝাই করে পাচারের সময় দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় ৪শত ফুট বালুবোঝাই একটি ষ্টিলবডি নৌকাও জব্দ করা হয়।

রবিবার (১৩ জুলাই) ভোরে যাদুকাটা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলায় ইজারাবিহীন যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি ষ্টিলবডি নৌকা বোঝাই করে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে যাদকাটা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি ষ্টিলবডি নৌকার ৪০০ ঘনফুট বালিসহ উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোনাটছড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে আব্দুল কাদির (৪০) ও সোহালা গ্রামের মোঃ আলা উদ্দিন এর ছেলে মোঃ আলী হোসেন (২৯) কে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় তাহিরপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করে আটককৃতদের সকালে আদালতে পাঠানো হয়েছে।

এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন। তিনি জানান, অবৈধভাবে কাউকে যাদুকাটা নদী থেকে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহন করার সুযোগ কাউকে দেয়া হবে না। যারাই অনিয়ম করবে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। আর যারা পুলিশের কাছে থেকে অবৈধ কাজের কোনো সুযোগ পায় না তারাই অপ্রচার চালায়। পুলিশ কোনো অনিয়মের সাথে নেই, আমাদের অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram