ঢাকা
logo
প্রকাশিত : July 13, 2025

কাজিপুরে দাফনের তিনদিন পর রাতের আঁধারে লাশ উত্তোলন, এলাকায় চাঞ্চল্য

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: দাফনের তিনদিন পর কৃষক আব্দুস সাত্তার (৬৭) এর লাশ কে বা কারা রাতের আঁধারে উত্তোলন করে সোনামুখী পশ্চিমপাড়া থেকে সোনামুখী পূর্বপাড়ায় নিয়ে দাফন করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী গ্রামে। শনিবার দিবাগত রাতে সোনামুখী জান্নাতুল বাকী কবরস্থান থেকে লাশটি উঠিয়ে নেয়া হয়েছে।

আব্দুস সাত্তারের ভাতিজা মজনু মিয়া জানান, তিনি একাই সোনামুখী পূর্বপাড়া আমার বাড়ির পাশে বাড়ি করে থাকতেন। তার পুরো পরিবার থাকে অন্য গ্রামে। গত ৯ জুলাই হাসপাতালে তার মৃত্যু হয়। পরে ওইদিনই তার লাশ সোনামুখী জান্নাতুল বাকী কবরস্থানে দাফন করা হয়। এরপর আজকে (১৩ জুলাই) সকালে চাচার বাড়ির পাশে নতুন একটি কবর দেখতে পাই। ধারণা করা হচ্ছে নতুন এই কবরটি তার হতে পারে।

সোনামুখী ওই কবরস্থানের পাশের বাড়ির এক বৃদ্ধ জানান, অনেক রাতে কবরস্থানের দিকে খোড়াখুড়ির শব্দ পেয়ে এগিয়ে যাই। একটু দূর থেকে দেখি পাঞ্জাবি পরা পাঁচজন ব্যক্তি ওই কবর খুঁড়ছে। সামনে এগিয়ে যেতেই তারা ধমক দিয়ে চলে যেতে বললে সেখান থেকে চলে আসি।

আব্দুস সাত্তারের বন্ধু হোটের ব্যবসায়ী মাসুদ বলেন, সাত্তার সাহেব একজন তরিকাভক্ত লোক ছিলেন। তিনি বিভিন্ন মাজারে ও তরিকার জলসায় ঘুরে বেড়াতেন। মরার আগে তিনি স্বজনদের কবরস্থানের জায়গা নিজের বাড়ির পাশে দেখিয়ে দিয়েছিলেন। কিন্তু সেই জায়গাটি সরকারি খাস জায়গা হওযায় লোকজন সেখানে কবর দেয়নি। কিন্তু আজকে দেখছি সেখানেই তাকে কে বা কারা নতুন করে কবর দিয়েছে।

সোনামুখী গ্রামের ইউপি সদস্য বেলাল হোসেন জানান, আগেই শুনেছিলাম, সাত্তারের লাশ তার বাড়ির নিকটে কবর দেবার কথা তিনি বলে গিয়েছেন। কিন্তু খাসজমি হওয়ায় সেখানে কবর দেয়নি স্বজনেরা। আজকে দেখলাম কবরস্থান থেকে লাশ তুলে সাত্তারের দেখিয়ে দেয়া জায়গাতেই দাফন করা হয়েছে। কে করেছে তা জানি না।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। মনে হয়েছে কে বা কারা লাশটি কবরস্থান থেকে তুলে নতুন স্থানে দাফন করেছে। তবে এ বিষয়ে কারো অভিযোগ নেই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram