ঢাকা
logo
প্রকাশিত : July 13, 2025

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলন, অভিযানে ড্রেজার মেশিন, ভেকু ও পাইপ বিনষ্ট

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনকালে অভিযানে ২টি শ্যালো ড্রেজার মেশিন, ১টি ভেকু ও দেড় হাজার ফিট পাইপ বিনষ্ট করা হয়েছে। শনিবার বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী খালে শ্যালো ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে মিরসরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। জোরারগঞ্জ থানা পুলিশ ও সংশ্লিষ্ট বন বিভাগের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। এসময় খাল থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুইটি শ্যালো ড্রেজার মেশিন ও একটি ভেকু বিকল করে দেওয়া হয়। পাশাপাশি বালু উত্তোলনের জন্য স্থাপিত প্রায় দেড় হাজার ফিট সংযোগ পাইপ বিনষ্ট করা হয়।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, ‘বালু উত্তোলনে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি, বিধায় আইনের আওতায় আনা সম্ভব হয়নি। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মিরসরাই উপজেলা প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram