ঢাকা
logo
প্রকাশিত : July 13, 2025

আশ্রয়ণের ফাঁকা ঘর এখন মাদকের আঁখড়া

আনোয়ারায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণের ঘরে উপকারভোগীরা থাকছেন না। এতে মাদকসেবীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে আশ্রয়কেন্দ্র।

উপকারভোগীদের তালিকা প্রণয়নে রাজনীতিক প্রভাব ও যথাযথভাবে যাচাই-বাছাই না করায় যাদের নিজস্ব বাড়ি ও জমি জমা রয়েছে এ ধরনের বেশিরভাগ ব্যক্তিরা ঘরগুলো বরাদ্দ পায়। বরাদ্দপ্রাপ্তদের মধ্যে প্রায় ৬০ থেকে ৭০ ভাগ ব্যাক্তি ঘরগুলোতে থাকছেন না।

এ সুযোগে ফাঁকা ঘরগুলোতে মাদকসেবীসহ নানা অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। অনেকে আবার বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদের নিকট থেকে চুক্তিভিত্তিক ভাড়া ও কিনে নিয়েছেন ঘর।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার বারখাইন ইউনিয়নের আশ্রয়ণের ভূমিহীন-গৃহহীন পরিবারকে পুনর্বাসন করার লক্ষ্যে তৎকালীন সরকার ৪ দফায় ৪১৫ জনকে ২শতাংশ জমি এবং টিনশেট ঘর হস্তান্তর করে। যার মধ্যে ১ম দফায় ৬৫টি, ২য় দফায় ১৩০টি, ৩য় দফায় ১০০টি এবং সর্বশেষ ৪র্থ দফায় ১২০টি ঘর হস্তান্তর করা হয়।

সরেজমিন উপজেলার বারখাইন আশ্রয়ণের এলাকা পরিদর্শন করে দেখা গেছে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফায় যে ঘরগুলো হস্তান্তর করা হয়েছে, সেগুলোর বেশির ভাগ এখনো তালাবন্ধ। মাঝে মাঝে এসে ঘরগুলো দেখে গেলেও স্থায়ীভাবে বসবাস শুরু করেনি বেশির ভাগ উপকারভোগী। তবে যারা বসবাস শুরু করেছে, তাদের অভিযোগের শেষ নেই। পর্যাপ্ত পানি সাপ্লাইয়ের ব্যবস্থা ও সাইড ওয়াল না থাকায় মাটি ধসসহ রয়েছে নানা অভিযোগ।

তবে সবচেয়ে গুরুতর সমস্যা হলো পানিতে আয়রণ থাকা। ব্যবহারের পানিতে অতিরিক্ত আয়রণ থাকায় বাইরে থেকে কিনে পানি খেতে হচ্ছে বলে জানান গুচ্ছগ্রামের উপকারভোগীরা।

দেখা যায়, বন্ধ ঘরগুলো একেকটা মাদকের আঁকড়ায় পরিণত হয়েছে, ঘরের ভেতরে রয়েছে মাদকের নানান উপকরণ। রাতের বেলায় মাদকাসক্তদের কারণে অতিষ্ঠ বসবাসকারীরা। তাই তালাবদ্ধ ঘরগুলো প্রকৃত গৃহহীনদের বরাদ্দ দেওয়ার অনুরোধ জানান তাঁরা।

বদ্ধঘরগুলোর সামনেই লেখা রয়েছে মালিকদের নাম্বার। এমনি একটি নাম্বারে কল দিলে জানা যায় ঘরটির মালিক মিনু আক্তার নামের এক মহিলা। ঘরে না থাকার বিষয়ে তিনি জানান, ওরশের কারণে কয়েকদিন ধরে আশ্রয়ণ এলাকা থেকে নিজ বাড়িতে গিয়েছেন তিনি। যদিওবা প্রতিবেশীর সাথে কথা বলে জানা যায় ঘরটিতে কেউ বসবাস করেন না।

শুধু মিনু আক্তার নয় এভাবে প্রত্যেক বন্ধ ঘরের সামনেই রয়েছে যোগাযোগের মোবাইল নাম্বার। প্রশাসন কিংবা কোনো সাংবাদিক গিয়ে নাম্বারগুলোতে যোগাযোগ করলে তারা নানান অজুহাত দিয়ে থাকেন।

এখানে ঘটছে ঘর বিক্রি করার ঘটনাও। জান্নাতুল ফেরদৌস নামের এক তরুণী বলেন, তার বসবাসরত ঘরটি মুল মালিক থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে কিনে নিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে আরো টাকা দেওয়ার জন্য তার উপর চাপ দিচ্ছেন ঘরের মালিক।

আব্দুর রহিম নামের এক বৃদ্ধ বলেন, রাত হলেই এসব বন্ধ ঘরে বকাটেরা এসে মাদক সেবন করে। বিশৃঙ্খলা সৃষ্টি করে, হই হুল্লোড় চলে। এসব ঘরে ঘটে নারী সংক্রান্ত ঘটনাও। তবে এসবের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস হচ্ছে না কারো।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো .মনির হোসেন বলেন, 'মাদক বন্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। খোজখবর নিয়ে আশ্যয়ণ প্রকল্প গুলোতে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে।'

এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, 'সরেজমিনে তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে একটি সিন্ডিকেট গড়ে উঠছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram