ঢাকা
logo
প্রকাশিত : July 7, 2025

অসুস্থ সাংবাদিক শাহজাহান খানকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা   সভাপতি ও সিনিয়র সাংবাদিক শাহজাহান খান   অসুস্থ হওয়ায় তাকে দেখতে তার বাসায় যান বরিশাল -৩ (বাবুগঞ্জ মুলাদি) আসনের জামায়াতের মনোনীত মনোনয়ন প্রত্যাশী ও বরিশাল মহানগর জামায়াতের ইসলামীর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ  বাবর। সোমবার সকালে বরিশাল শহর এলাকায় শাহজাহান খানের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। 

এ সময় তার সঙ্গে ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলাম সহ জামায়াতের নেতৃবৃন্দ। 

জামায়াতের নেতা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, প্রবীণ সাংবাদিক শাহজাহান খান  সাংবাদিকতা জগতে একজন নির্ভরযোগ্য নাম। তার অসুস্থতা আমাদের জন্য দুঃখজনক হলেও আমরা আশাবাদী—তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন। তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।

উল্লেখ্য, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক যুগান্তর ও আজকের বার্তা পত্রিকার  বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি, প্রবীণ সাংবাদিক শাহজাহান খানের চোখে গত শনিবার রাতে বরিশালের একটি বেসরকারি চক্ষু হাসপাতালে তার চোখে সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram