

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নওগাঁর মান্দায় বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) বেলা ১০ টার সময় উপজেলা প্রাণীসম্পদ চত্ত্বরে এসব বকনা বাচুর বিতরণ করা হয়।
এই প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৫১ টি পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করেন।
বকনা বাচুর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুজ্জামান, ভেটেরিনারি সার্জন ডাঃ তানভির হাসান, মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ, সহসভাপতি আপেল মাহমুদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুল তুহিন, মান্দা প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা ও সাংগাঠনিক সম্পাদক আরিফুজ্জামান রনজু।
