ঢাকা
logo
প্রকাশিত : July 7, 2025

ব্রিকসের পক্ষ নিলে ১০ শতাংশ বেশি শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

যেসব দেশ যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী ব্রিকস জোটের নীতিকে সমর্থন করবে, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।

রোববার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘কোনো দেশ ব্রিকসের যুক্তরাষ্ট্রবিরোধী নীতির সঙ্গে যুক্ত হলে তাদের ওপর বাড়তি ১০ শতাংশ শুল্ক চাপানো হবে। এই নীতির কোনো ব্যতিক্রম হবে না’।

ব্রিকস সদস্যরা সোমবার যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির সমালোচনার পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও প্রধান মুদ্রাগুলোর বিনিময় হার নির্ধারণ পদ্ধতিতে সংস্কারের প্রস্তাব দেওয়ার পরই ট্রাম্পের এই হুমকি এলো।

গত বছর ব্রিকসের সদস্য দেশের তালিকা আরও বড় হয়েছে। বর্তমানে এর সদস্য সংখ্যা ১১। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে গত বছর নতুন করে যুক্ত হয়েছে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

চলতি সপ্তাহান্তে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ব্রিকস নেতাদের বৈঠক শুরু হয়েছে। ক্রমবর্ধমান বাণিজ্য সংঘাত ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে তারা বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের আহ্বান জানিয়েছেন এবং জোটটিকে কূটনীতির মঞ্চ হিসেবে তুলে ধরেছেন।

রোববার ব্রিকস দেশগুলোর অর্থমন্ত্রীদের এক যৌথ বিবৃতিতে শুল্ককে বিশ্ব অর্থনীতির জন্য হুমকি হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এটি ‘আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমে অনিশ্চয়তা’ তৈরি করছে।

ব্রিকস নেতারা গত জুনে ইরানের ওপর ইসরাইল ও আমেরিকার সামরিক হামলারও নিন্দা জানিয়েছেন। তারা এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও সমালোচনা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram