ঢাকা
logo
প্রকাশিত : July 5, 2025

পঞ্চগড়ে ২টি সীমান্ত দিয়ে শিশুসহ ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ

মোঃএনামুল হক পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় খুনিয়া পাড়া ও অমরখানা ২টি সীমান্ত দিয়ে নারী পুরুষ শিশু সহ ১৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। (৪ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার চাকলাহাট ইউনিয়ন ও অমরখানা ইউনিয়নের সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। এর মধ্যে পাঁচজন জন পুরুষ, পাঁচজন মহিলা ও পাঁচজন শিশু রয়েছে।

পরে নীলফামারী ৫৬ বিজিবির শিং রোড ও অমরখানা বিওপির টহল দল  তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। আটককৃতদের পঞ্চগড় সদর থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, শুক্রবার দিবাগত রাতে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের খুনিয়া পাড়া সীমান্তের মেইন পিলার ৭৬৪ এর ১৯ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের কৈলাশ বিএসএফ ক্যাম্পের সদস্যরা। পরে ইউনিয়নের খুনিয়া পাড়া এলাকায় বাংলাদেশের ১৫০ গজ অভ্যন্তরে বিজিবির শিংরোড বিওপি সদস্যরা তাদের আটক করে।

এছাড়া রাতে একই ব্যাটালিয়নের অমরখানা সীমান্তের মেইন পিলার ৭৪৩ এর ৩ সাব পিলার দিয়ে দুই নারী, এক পুরুষ ও দুই শিশুকে পুশইন করে বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের বালাচান ক্যাম্পের সদস্যরা। পরে অমরখানা বিওপি সদস্যরা বাংলাদেশের আড়াই কিলোমিটার অভ্যন্তরে বোর্ড বাজার এলাকায় তাদের আটক করে। পরে তাদের স্থানীয় ক্যাম্পে নিয়ে যায় বিজিবি সদস্যরা। আটককৃতদের সদর থানায় জিডিমূলে হস্তান্তরের করা হয়েছে।
আটককৃতরা বাংলাদেশের খুলনা, বাগেরহাট, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা বলে জানা  যায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ইতিমধ্যে বিজিবি সীমান্ত দিয়ে বাংলাদেশের অনুপ্রবেশ করা দশ জনকে জিডি মূলে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে তাদের হস্তান্তর করবো। এর আগে তারা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকবে। এছাড়া অমর খানা সীমান্ত দিয়ে আরো অনুপ্রবেশ করা পাঁচজনকে সদর থানায় নিয়ে আসা হচ্ছে।

নাম প্রকাশ অনিচ্ছুক এক বিজিবির কর্মকর্তা সীমান্ত দিয়ে ১৫ জন পুশইনের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram